National
চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে হাসপাতালের ফটকে অটোরিকশায় আগুন, শিশুসহ দগ্ধ ৫
কুমিল্লার দাউদকান্দিতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে
লেখক প্রতিনিধি175K বার পড়া

কুমিল্লার দাউদকান্দিতে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশায় আগুন লেগে পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামের বিল্লাল হোসেন (৮০), আয়েশা বেগম (৬০), ইয়াছমিন আক্তার (৩০), মো. আলম (৫০) ও মনিরা আক্তার (৫)। তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বিল্লাল হোসেন, আয়েশা বেগম ও ইয়াছমিন আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।



