National
নলকূপের গর্তে দেড় দিন ধরেই জ্বলছে আগুন, গ্যাসের মজুত শেষ হওয়ার অপেক্ষা
কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন জ্বলছেই। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় আগুনের সূত্রপাত হয়। আজ বুধ
লেখক নিজস্ব প্রতিবেদক166K বার পড়া

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাসের আগুন জ্বলছেই। গতকাল মঙ্গলবার সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় আগুনের সূত্রপাত হয়। আজ বুধবার বেলা তিনটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) বিশেষজ্ঞ দল বলছে, মাটির নিচে গ্যাসের মজুত শেষ না হওয়া পর্যন্ত আগুন জ্বলতে দিতে হবে। এ ছাড়া আর কোনো উপায় নেই। জোর করে আগুন নেভানোর চেষ্টা করলে গ্যাস অন্য দিক দিয়ে বেরিয়ে বড় বিপদ ঘটাতে পারে।



