সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৫৩টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে এসব ফ্লাইটের ২২ হাজার ৬৩৬ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
আজ বুধবার দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল বা স্থগিতের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা ৭৬। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২০টি এবং রিয়াদ এয়ারের ১৩টি ফ্লাইট রয়েছে।