National
উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রতিরক্ষা উপদেষ্টা
উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাকে কেবল একটি পরিচালনব্যয় হিসেবে না দেখে মানুষের জীবন, মূল্যবান সম্পদ ও জাতীয় অগ্রগতি সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্ট
লেখক নিজস্ব প্রতিবেদক39K বার পড়া

উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাকে কেবল একটি পরিচালনব্যয় হিসেবে না দেখে মানুষের জীবন, মূল্যবান সম্পদ ও জাতীয় অগ্রগতি সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। তিনি উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাকে জাতীয় উন্নয়ন ও অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেন।
আজ বুধবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাংলাদেশ বিমানবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী অষ্টম আন্তর্জাতিক ফ্লাইট সেফটি সেমিনার-২০২৬ (আইএফএসএস-২০২৬)-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামছুল ইসলাম এ কথা বলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



