National
জামিনে মুক্ত হয়ে নারী উদ্যোক্তা বললেন, ‘আমি শুধু মনের কষ্ট প্রকাশ করেছি’
‘আমি শুধু আমার মনের কষ্ট প্রকাশ করেছি। সরকারবিরোধী কোনো কথা বলিনি। অথচ বিএনপির নেতা–কর্মীরা এসে আমার ওপর হামলা চালিয়েছে। দুর্দিনে দলের পাশে ছিলাম, আর আজ সেই দলের লোকেরাই আমার বুকে লাথি মারছে।’ কথাগুলো বলেছেন ময়মনসিংহের ভ
লেখক নিজস্ব প্রতিবেদক136K বার পড়া

‘আমি শুধু আমার মনের কষ্ট প্রকাশ করেছি। সরকারবিরোধী কোনো কথা বলিনি। অথচ বিএনপির নেতা–কর্মীরা এসে আমার ওপর হামলা চালিয়েছে। দুর্দিনে দলের পাশে ছিলাম, আর আজ সেই দলের লোকেরাই আমার বুকে লাথি মারছে।’ কথাগুলো বলেছেন ময়মনসিংহের ভালুকার নারী ব্যবসায়ী সাথী আক্তার। আজ বুধবার বেলা তিনটার দিকে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে যাওয়ার সময় তিনি এ কথা বলেন।
নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লাইভ করার পর তাঁকে হয়রানি ও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাথী আক্তার। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন তিনি। তিনটি শোরুমে চুরির ঘটনায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সেই কষ্টের কথা বলতে গিয়েই তিনি ফেসবুকে লাইভ করেছিলেন।



