National
গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন, রেলপথে অবস্থান
দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও রেলপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন। প্রায় এক বছর ধরে মাঠটিতে খেলাধুলাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছে
লেখক প্রতিনিধি62K বার পড়া

দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও রেলপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন। প্রায় এক বছর ধরে মাঠটিতে খেলাধুলাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।
আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ‘বড় মাঠ রক্ষা কমিটি’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলার বিভিন্ন বয়সী খেলোয়াড়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার প্রায় এক হাজার নারী-পুরুষ অংশ নেন।



