টাকা জমিয়ে শখ করে একটি আইফোন কিনেছিলেন নির্মাণশ্রমিক তারেক মিয়া। সেই ফোনের প্রতি লোভ হয় তাঁর বন্ধু ও সহকর্মী সায়েল মিয়ার। পরে বন্ধুকে হত্যা করে ছিনিয়ে নেওয়া আইফোন বিক্রি করে কেনেন নতুন জামা ও একটি বাটনফোন। নিখোঁজ তারেকের খোঁজ করতে গিয়ে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের ঘটনা। উদ্ধার করা হয় তাঁর মরদেহ।
এ ঘটনায় করা হত্যা মামলায় সায়েল মিয়াকে (২০) গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে বাড়ি থেকে আটক করে নবীগঞ্জ থানার পুলিশ।