গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক শীল (৩৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কার্তিক গাজীপুর নগরের কুনিয়া পাঁচর চৌধুরী মার্কেট এলাকার সুশীল চন্দ্র শীলের ছেলে এবং ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের একটি পোশাক কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।