National
সেলুনে ঢুকে ছুরিকাঘাত, প্রাণ বাঁচাতে পাশের দোকান ও বাড়িতে গেলে সেখানেও হামলা
ময়মনসিংহের ভালুকায় চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জামিরদিয়ার নোমান গেট এলাকায় এ ঘটনা ঘটে।
লেখক নিজস্ব প্রতিবেদক37K বার পড়া

ময়মনসিংহের ভালুকায় চুল কাটার টাকা চাওয়াকে কেন্দ্র করে রবীন্দ্র মনিঋষি (৪৩) নামের এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জামিরদিয়ার নোমান গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র মনিঋষি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম রঞ্জিত মনিঋষি। তিনি ভালুকার জামিরদিয়া এলাকায় কাসেমের বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে নিজের সেলুনে চুল কাটার কাজ করতেন।



