National
কুড়িগ্রামে শীতের সকালে সিঁদুরে মৌটুসির দেখা
বাংলাদেশে যে কয়েক ধরনের মৌটুসি পাখি দেখা যায়, সিঁদুরে মৌটুসি তার মধ্যে সবচেয়ে সুন্দর। শুধু মৌটুসি পাখির মধ্যে নয়, আমাদের দেশে যত সুন্দর পাখি আছে, তার মধ্যে অন্যতম সিঁদুরে মৌটুসি। অনেক দিন কেবল ছবি দেখতাম। ছবির বাইরে বাস্
লেখক তুহিন ওয়াদুদ150K বার পড়া

বাংলাদেশে যে কয়েক ধরনের মৌটুসি পাখি দেখা যায়, সিঁদুরে মৌটুসি তার মধ্যে সবচেয়ে সুন্দর। শুধু মৌটুসি পাখির মধ্যে নয়, আমাদের দেশে যত সুন্দর পাখি আছে, তার মধ্যে অন্যতম সিঁদুরে মৌটুসি। অনেক দিন কেবল ছবি দেখতাম। ছবির বাইরে বাস্তবে এই পাখি দেখার প্রবল ইচ্ছা ছিল।
রংপুরে এ পাখি অনেক খুঁজেছি। মান্দার ফুলের মধু এ পাখির খুব পছন্দ। এ কারণে মান্দারের মৌসুম এলেই এই পাখির খোঁজ বেড়ে যেত। যাঁরা পাখির খোঁজখবর রাখেন, তাঁদের অনেকে বলেছিলেন, রংপুরের কোথাও এই পাখি দেখা যায় না। কেউ কেউ বলেছিলেন, কেবল রংপুরে নয়; সম্পূর্ণ উত্তরাঞ্চলে কোথাও এ পাখি আসে না। গভীর বনের পাখি সিঁদুরে মৌটুসি। সাতছড়ি উদ্যানে, সুন্দরবনে আছে। চট্টগ্রামের হাজারিখিলেও দেখা যায়। এসব শুনে রংপুরে এই পাখি খোঁজা ছেড়ে দিয়েছিলাম।



