National
গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার
রাজধানীর গুলশান-বনানীর বাসিন্দাদের হাতের নাগালে বই নিয়ে আসতে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা।
লেখক নিজস্ব প্রতিবেদক164K বার পড়া

রাজধানীর গুলশান-বনানীর বাসিন্দাদের হাতের নাগালে বই নিয়ে আসতে শুরু হয়েছে ব্র্যাক ব্যাংক-প্রথমা বইমেলা।
আজ বুধবার রাজধানীর বীর উত্তম মীর শওকত সড়কে ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় প্রথমার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেরিনা ইয়াসমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন, চিফ কমিউনিকেশন অফিসার ইকরাম কবীর।



