National
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে এবার উচ্চপর্যায়ের কমিটি
জাতীয় বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের কারণ জানতে এবার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করেছে বিদ্যুৎ বিভাগ।
লেখক নিজস্ব প্রতিবেদক152K বার পড়া

জাতীয় বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের বিপর্যয়ের কারণ জানতে এবার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করেছে বিদ্যুৎ বিভাগ।
গতকাল মঙ্গলবার জাতীয় বিদ্যুৎ গ্রিডে বড় ধরনের বিপর্যয় ঘটেছিল। এতে দেশের বড় একটি অংশে বিদ্যুৎ চলে যায়। এ ঘটনার কারণ জানতে গতকালই একটি তদন্ত কমিটি করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগ এখন উচ্চপর্যায়ের তদন্ত কমিটি করল।
আজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে বলা হয়, জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়ের কারণ উদ্ঘাটন ও সুপারিশ দিতে অতিরিক্ত সচিব কে এম আলী রেজাকে প্রধান করে বিদ্যুৎ বিভাগ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন জমা দিতে কমিটিকে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।



