National
৮০ পেরিয়েও গাছ লাগানোর নেশা ছাড়তে পারেননি কার্তিক পরামানিক
শরীর আর আগের মতো নেই কার্তিক পরামানিকের। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ৮০ বছর, যদিও তাঁর দাবি, বয়স আরও দুই-তিন বছর বেশি। একসময়ের হালকাপাতলা শরীর এখন ভারী। চোখমুখ ফোলা ফোলা। দুই বছর আগে স্ত্রীর মৃত্যুর পর মনটাও ভেঙে প
লেখক নিজস্ব প্রতিবেদক92K বার পড়া
শরীর আর আগের মতো নেই কার্তিক পরামানিকের। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ৮০ বছর, যদিও তাঁর দাবি, বয়স আরও দুই-তিন বছর বেশি। একসময়ের হালকাপাতলা শরীর এখন ভারী। চোখমুখ ফোলা ফোলা। দুই বছর আগে স্ত্রীর মৃত্যুর পর মনটাও ভেঙে পড়েছে। আগের মতো দ্রুত হাঁটতে পারেন না। কৃষিকাজ ছেড়ে দিয়েছেন। বাড়ির পাশের নার্সারিতে চারা তৈরি আর পরিচর্যা করেন। তাঁর নার্সারিতে বট, পাকুড়, মেহগনি ও শিমুলের শতাধিক চারা আছে। গাছ লাগানোর মৌসুমে লাগান গাছ।
গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচজন শ্রমিক নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের শ্যামপুর-ডাকনিপাড়া সড়কে গাছ লাগিয়েছেন কার্তিক। বেলা ১১টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, ৬০টি মেহগনিগাছ লাগানো হয়েছে। প্রতিটি চারার পাশে বাঁশের খুঁটি পুঁতে বেঁধে দেওয়া হয়েছে। গাছে পানিও দেওয়া হয়েছে।



