National
‘ফাঁকা’ দোকান দেখিয়ে আদায় করা হচ্ছে ভাড়া, নিয়ন্ত্রণে বিএনপির নেতা–কর্মীরা
কোনো দোকানের বরাদ্দ বাতিল। কোনোটির কখনো বরাদ্দই হয়নি। অথচ এসব দোকানেও চলছে ব্যবসা। একেকটি দোকান থেকে মাসে আদায় করা হচ্ছে ১৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। শুধু তা–ই নয়, দোকানের বাইরে পণ্য রাখার জায়গা থেকেও নেওয়া হচ্ছে ‘ফ
লেখক আব্দুল্লাহ আল জোবায়ের155K বার পড়া

কোনো দোকানের বরাদ্দ বাতিল। কোনোটির কখনো বরাদ্দই হয়নি। অথচ এসব দোকানেও চলছে ব্যবসা। একেকটি দোকান থেকে মাসে আদায় করা হচ্ছে ১৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত। শুধু তা–ই নয়, দোকানের বাইরে পণ্য রাখার জায়গা থেকেও নেওয়া হচ্ছে ‘ফুট ভাড়া’।
রাজধানীর মিরপুরের হজরত শাহ আলী মাজার শরিফ কাঁচাবাজার আড়ত কমপ্লেক্সের ৪৪টি দোকান থেকে এভাবে যোগসাজশে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। নথিতে এসব দোকান ‘ফাঁকা’ দেখানো আছে, মানে এগুলোর ভাড়া হয়নি।



