National
হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের হুমকিতে বন্ধ করে দেওয়া সারের দোকান খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শফিকুল হকের নির্দেশে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের উপস্থিতিতে ডিলার সা
লেখক প্রতিনিধি166K বার পড়া

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের হুমকিতে বন্ধ করে দেওয়া সারের দোকান খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শফিকুল হকের নির্দেশে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের উপস্থিতিতে ডিলার সাইদুর রহমান তাঁর দোকান খোলেন। পরে সংসদ সদস্য মুঠোফোনে ডিলারের সঙ্গে কথা বলেন।
এ সময় পবা উপজেলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনসহ দলটির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। পরে শান্তিপূর্ণ পরিবেশে সার বিক্রি শুরু করা হয়। এর আগে গতকাল বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের হুমকিতে তিনি দোকান বন্ধ করে দিয়েছিলেন।



