National
মানিক পশারীর দাফনে বাধায় জামায়াতের কেউ ছিল কি না, খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন
জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে সৃষ্ট ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনা ত
লেখক নিজস্ব প্রতিবেদক83K বার পড়া

জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে সৃষ্ট ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে দলটি।
কমিটির দুই সদস্য হলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান (মিলন) ও নূরুল ইসলাম বুলবুল। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।



