National
‘বাপে তো মায়া করছে, পুতে তো মায়া করছে না’
‘বাপে তো লাডি (লাঠি) লইয়া ভয় দেখাইছে, বাড়ি দিছে না। বাপে তো মায়া করছে, পুতে তো মায়া করছে না। পুতে তো বাঁশ দিয়ে বাড়ি মাইরা দিছে। এক বাড়িতে মাটিত পইড়া গেছেগা। পইড়া গিয়া আর কোনো শব্দ নাই। এর পরেও বাইড়াইছে।...এমুন দৃশ্য আর জ
লেখক প্রতিনিধি114K বার পড়া
‘বাপে তো লাডি (লাঠি) লইয়া ভয় দেখাইছে, বাড়ি দিছে না। বাপে তো মায়া করছে, পুতে তো মায়া করছে না। পুতে তো বাঁশ দিয়ে বাড়ি মাইরা দিছে। এক বাড়িতে মাটিত পইড়া গেছেগা। পইড়া গিয়া আর কোনো শব্দ নাই। এর পরেও বাইড়াইছে।...এমুন দৃশ্য আর জীবনে দেখছি না।’
আজ মঙ্গলবার প্রথম আলোকে কথাগুলো বলেন মাদকাসক্ত ছেলের হাতে নিহত আবদুস সামাদের প্রতিবেশী জুবেদা খাতুন। এই প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, ছেলের আক্রমণ থেকে বাঁচতে আবদুস সামাদ পাশের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু এরপরও বাঁচতে পারেননি।



