National
উদ্ধার হয়েছে ৩১ ধরনের মালামাল, ব্যবহারযোগ্য নয় কোনোটাই
রাজধানীর মিরপুর ১ রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের পর পুলিশ লুট হওয়া যেসব মালামাল উদ্ধার করেছিল, সেগুলো আইনি প্রক্রিয়ায় বুঝে পেয়েছে রাড্ডা কর্তৃপক্ষ। তবে উদ্ধার হওয়া ৩১ ধরনের মালামালের মধ্যে ওষ
লেখক নিজস্ব প্রতিবেদক152K বার পড়া

রাজধানীর মিরপুর ১ রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের পর পুলিশ লুট হওয়া যেসব মালামাল উদ্ধার করেছিল, সেগুলো আইনি প্রক্রিয়ায় বুঝে পেয়েছে রাড্ডা কর্তৃপক্ষ। তবে উদ্ধার হওয়া ৩১ ধরনের মালামালের মধ্যে ওষুধ, টিকা ও নথিপত্র নষ্ট হয়ে গেছে। আর উদ্ধার হওয়া বৈদ্যুতিক ও চিকিৎসাসেবার যন্ত্রপাতিও বর্তমানে ব্যবহারের অনুপযোগী।
রাড্ডা কর্তৃপক্ষ বলছে, উদ্ধার হওয়া যন্ত্রপাতিগুলো পরীক্ষা করে সেগুলো মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী করা সম্ভব কি না, তা যাচাই করা হচ্ছে। এ জন্য কারিগরি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে।



