National
দ্রুত সময়ের মধ্যে আইজিপির দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত: নাহিদ ইসলাম
‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যের ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পাশাপাশি পু
লেখক প্রতিনিধি198K বার পড়া

‘ক্রসফায়ার’ নিয়ে দেওয়া বক্তব্যের ঘটনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পাশাপাশি পুলিশ বাহিনী সংস্কারের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বিকেলে গাজীপুরে এনসিপি আয়োজিত এক মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি শুধু ক্ষমা চাওয়া নয়, আইজিপির দায়িত্বে থাকার আর অধিকার নাই। আমরা আইজিপির অপসারণ চেয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে তাঁর দায়িত্ব থেকে চলে যাওয়া উচিত। আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে যাঁর আইনের শাসন নিশ্চিত করার কথা ছিল, তিনি বলছেন ক্রসফায়ার করবেন সরকারের নির্দেশ পেলে। এইটা তো শেখ হাসিনার আমলেও আমরা এইভাবে খুল্লামখুল্লা কাউকে বলতে দেখি নাই। ফলে অবশ্যই পুলিশ বাহিনীর সংস্কার হওয়া প্রয়োজন।’



