তাঁদের সবার বাবা–মা পেশায় চা–দোকানি। অভাব–অনটনের মধ্যেই লেখাপড়া চালিয়ে গেছেন। এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন জিপিএ–৫ পেয়ে। সারা দেশের এরকম ১৩৫ জন কৃতী শিক্ষার্থী ও তাঁদের বাবা–মাকে সংবর্ধনা দিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’।
মঙ্গলবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের বাবা ও মায়েদের গলায় পরিয়ে দেওয়া হয় মেডেল।