National
শরীয়তপুরে এক প্রশিক্ষক দিয়ে চলছে নার্সিং কলেজটি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজে প্রায় তিন বছরেও জনবল নিয়োগ হয়নি।
লেখক সত্যজিৎ ঘোষ78K বার পড়া

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজে প্রায় তিন বছরেও জনবল নিয়োগ হয়নি।
একাডেমিক ভবন আছে, ছাত্রী হোস্টেল আছে, শিক্ষার্থী ভর্তি করে পাঠদানও চলছে। কিন্তু উদ্বোধনের প্রায় তিন বছর হতে চললেও শরীয়তপুরের ডামুড্যায় আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজে প্রয়োজনীয় জনবল নিয়োগ হয়নি। এর ফলে মাত্র একজন প্রশিক্ষক দিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান।
সরকারি এই নার্সিং কলেজটি স্থাপিত হয়েছে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের ভেতরে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নার্সিং কলেজের জন্য সেখানে চারতলা একাডেমিক ভবন, পাঁচতলা ২৭৮ শয্যার ছাত্রী হোস্টেল, দোতলা গ্যারেজ ভবন ও একটি বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ করেছে। এসব অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ৩৫ কোটি টাকা।



