ত্রয়োদশ জাতীয় সংসদের একটি সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির একক প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও এই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান মনোনয়নপত্র বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।
এলিজা একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। এই সময় শেষে তাঁকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে ইসি।
১ অক্টোবর ফেরদৌস আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।