প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ক্রসফায়ার ও সাংবাদিকদের নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সে বিষয়ে তিনি পরবর্তী সময়ে তাঁর অবস্থান থেকে সরে এসেছেন। আইজিপি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। বক্তব্যটি ভুলভাবে যোগাযোগ হয়েছে বলে মনে হয়েছে। এ কারণে বিষয়টি নিয়ে আর আলোচনা করা উচিত নয় বলে মনে করেন উপদেষ্টা। তবে আইজিপির বক্তব্যের ব্যাপারে সরকারের চূড়ান্ত অবস্থান প্রধানমন্ত্রী বিবেচনা করবেন বলে মনে করেন তিনি।