National
লিবিয়া থেকে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি, বন্দিশিবিরে ছিলেন ৩৬ জন
লিবিয়ায় আটক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটকের পর ত্রিপলীর একটি বন্দিশিবিরে ছিলেন। বাকিরা ত্রিপলীর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
লেখক নিজস্ব প্রতিবেদক178K বার পড়া

লিবিয়ায় আটক ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকা ১৭৪ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটকের পর ত্রিপলীর একটি বন্দিশিবিরে ছিলেন। বাকিরা ত্রিপলীর ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন।
বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ উদ্যোগে মানবিক সহায়তায় তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।
আজ মঙ্গলবার সকাল সাতটার পর লিবিয়ার বেসরকারি বিমান সংস্থা বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।



