প্রধান সমস্যা জনবল সংকট

চিকিৎসকের পদ আছে ৩৫টি

বর্তমানে কর্মরত আছেন ১৭ জন

বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন ৪০০-৫০০ জন

হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন ৩০-৩৫ জন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের সংকটে প্রায় আড়াই বছর ধরে বন্ধ আছে প্রসূতিসহ সব ধরনের বড় অস্ত্রোপচার। প্রায় এক বছর আট মাস ধরে বন্ধ এক্স-রে সেবা। আলট্রাসনোগ্রাফি হচ্ছে না এক মাস। সরকারি হাসপাতালে এসব সেবা না পেয়ে বাড়তি টাকা খরচ করে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের।