খুলনা নগরে গুলি করে সিগারেট কোম্পানির এক কর্মীর ল্যাপটপের ব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে কোম্পানিটির ডিলার পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।
আহত সালমান (২৫) জাপান টোব্যাকো কোম্পানির ওই ডিলার পয়েন্টের অফিস সহকারী। তিনি নগরের নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের সবুজবাগ এলাকার বাসিন্দা।