‘আসসালামু আলাইকুম, পার্বত্য চট্টগ্রাম যদি বাঁচাতে চান, তাহলে অতি দ্রুত এদের আইনের আওতায় আনা হোক। কারণ, এরা ইউপিডিএফ নামের একটা গোষ্ঠী। বাংলাদেশের কোনো সেনাবাহিনী, প্রশাসনকে পার্বত্য জেলার মধ্যে ঢুকতে দিচ্ছে না, একের পর এক ফায়ার করতেছে। অতএব ভিডিওটা শেয়ার করে বাংলাদেশ সরকার পর্যন্ত একটু পৌঁছে দিন।’
এমন বক্তব্যসহ ২০ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওর ওপরের অংশে কয়েকজন তরুণ-তরুণীকে অস্ত্র হাতে ভিডিও ধারণ করতে দেখা যায়। এরপর সারি করে রাখা অস্ত্রের দৃশ্য দেখানো হয়। নিচের অংশে এক তরুণকে বক্তব্যটি দিতে দেখা যায়।