National
হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানো সেই ছাত্রদল নেতাকে অব্যাহতি
লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদলের সেই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
লেখক প্রতিনিধি198K বার পড়া

লক্ষ্মীপুর সদর হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর ঘটনায় ছাত্রদলের সেই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সই করেন উপজেলার দালাল বাজার ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন ও সদস্যসচিব ইকরাম মাহমুদ।
অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতার নাম শহিদুল ইসলাম ওরফে সাহেদ। তিনি দালাল বাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।



