National
কেরানীগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ড: ‘মৃত্যুর মুখ থেইকা ফিরা আইছি’
‘আমি মৃত্যুর মুখ থেইকা ফিরা আইছি। যদি আগুন লাগার লগে লগে না নামতাম, তাহলে আমাগও সাকিবের লাহান মরতে অইত।’ ঢাকার কেরানীগঞ্জে এসএস টয় কারখানায় অগ্নিকাণ্ডে নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন শ্রমিক শরিফা খাতুন। আজ মঙ্গলবার সকালে ওই
লেখক প্রতিনিধি193K বার পড়া

‘আমি মৃত্যুর মুখ থেইকা ফিরা আইছি। যদি আগুন লাগার লগে লগে না নামতাম, তাহলে আমাগও সাকিবের লাহান মরতে অইত।’ ঢাকার কেরানীগঞ্জে এসএস টয় কারখানায় অগ্নিকাণ্ডে নিজের অভিজ্ঞতার কথা বলছিলেন শ্রমিক শরিফা খাতুন। আজ মঙ্গলবার সকালে ওই কারখানার সামনে তাঁর সঙ্গে কথা হয়।
গতকাল সোমবার নেকরোজবাগ এলাকায় ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে সাকিব হাসান (১৮) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এতে দগ্ধ হন আরও দুই শ্রমিক। গতকাল রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শ্রমিক মানিক খানের (৪০) মৃত্যু হয়।



