National
টুপটুপ রিসোর্টে আরও এক মরদেহ উদ্ধার, ১০ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতের কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার ১০ দিন পর আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে রিসোর্টের দ্বিতীয় তলার কার্নিশে লা
লেখক নিজস্ব প্রতিবেদক175K বার পড়া

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতের কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনার ১০ দিন পর আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা তল্লাশি চালিয়ে রিসোর্টের দ্বিতীয় তলার কার্নিশে লাশটি খুঁজে পান। লাশটি অগ্নিকাণ্ডের পর নিখোঁজ থাকা পর্যটক নাসরিন আক্তারের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এদিকে এর আগে টুপটুপ রিসোর্ট থেকে উদ্ধার হওয়া ১০ পর্যটকের মরদেহ আজ বেলা তিনটার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত হওয়ার পর তাঁদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল থেকে স্বজনদের হস্তান্তর করা হয়েছে। মরদেহ হস্তান্তরের সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ।



