National
খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ মঙ্গলবার এই আদেশ দেন।
লেখক নিজস্ব প্রতিবেদক171K বার পড়া

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ আজ মঙ্গলবার এই আদেশ দেন।
জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজশাহীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একটি মামলার আসামি খায়রুজ্জামান লিটনসহ ৩৮ জন। এর মধ্যে খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীরসহ এ মামলার ৩৪ আসামি পলাতক। তাঁদের আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছে। তারপরও আসামিরা হাজির না হওয়ায় বিচারকাজ চালিয়ে নেওয়ার জন্য আজ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দিলেন ট্রাইব্যুনাল।



