সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া-সংলগ্ন পশুর নদে তেলবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লেগে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল সোমবার রাতে নদের সুন্দরীর কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি বলে জানা গেছে।
ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি ফুলবাড়ী। এতে ১ হাজার ২৫০ মেট্রিক টন কয়লা ছিল। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাহাজটি উদ্ধারে কোনো কার্যক্রম শুরু হয়নি।