National
কুষ্টিয়ায় স্টেডিয়ামে অনুমতি দিল প্রশাসন, জামায়াত জিলা স্কুল মাঠে সমাবেশ করতে অনড়
১১–দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী জনসভা করার জন্য কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। তবে জামায়াতে ইসলামী বলছে, তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জিলা স্কুল মাঠেই সমাব
লেখক নিজস্ব প্রতিবেদক157K বার পড়া
১১–দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী জনসভা করার জন্য কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। তবে জামায়াতে ইসলামী বলছে, তারা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জিলা স্কুল মাঠেই সমাবেশ করবে।
গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জাকিউল আলমের স্বাক্ষরিত এই অনুমতিপত্র দেওয়া হয়। অনুমতিপত্রে আটটি শর্ত উল্লেখ করা হয়েছে।



