National
জাল সনদ ব্যবহারের অভিযোগ, ৩৮তম বিসিএসের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
লেখক নিজস্ব প্রতিবেদক53K বার পড়া

৩৮তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে নিয়োগ পাওয়া দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
জাল সনদ ব্যবহার করে চাকরি পাওয়ার অভিযোগে করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ শাহজাহান কবির এই আদেশ দেন। দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি প্রথম আলোকে এই তথ্য জানান।
দুই কর্মকর্তা হলেন প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস ও পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা। সঞ্জয়ের বাড়ি ঢাকার হাজারীবাগে। মুসার বাড়ি নেত্রকোনায়।



