National
বনানীতে টবে দেখা পেলাম সাদা পেন্টাসের
চলতি বছরের ২৮ জুলাই গিয়েছিলাম ঢাকার বনানীতে। তখন প্রকৃতিতে শ্রাবণ মাস, অথচ বৃষ্টির দেখা নেই। কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত মৈত্রী কমপ্লেক্সের সামনে সারি করে রাখা বেশ কয়েক
লেখক লেখা:46K বার পড়া
চলতি বছরের ২৮ জুলাই গিয়েছিলাম ঢাকার বনানীতে। তখন প্রকৃতিতে শ্রাবণ মাস, অথচ বৃষ্টির দেখা নেই। কামাল আতাতুর্ক অ্যাভিনিউ ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত মৈত্রী কমপ্লেক্সের সামনে সারি করে রাখা বেশ কয়েকটি ফুলের টব। নানা রকম গাছের মধ্যে একটি টবে ফুটে থাকা সাদা ফুলগুলো বিশেষভাবে নজর কাড়ল। কাছে গিয়ে দেখলাম, এ যে সাদা পেন্টাস! ফুলগুলোর স্নিগ্ধ সৌন্দর্য দেখে ছবি না তুলে পারলাম না।
প্রকৃতির সৌন্দর্যভান্ডারে এমন অনেক ফুল রয়েছে, যাদের রং, গড়ন ও স্নিগ্ধ উপস্থিতি সহজেই মানুষের মন কেড়ে নেয়। সাদা



