National
ধানখেতে বাঘের পায়ের ছাপ, সাবধানে থাকতে এলাকায় মাইকিং
সুন্দরবন লাগোয়া গ্রাম সোনাতলা। সেখানে গ্রাম আর বনের মধ্যে দূরত্ব বলতে মাত্র একটি নদী। একসময়ের প্রমত্ত সেই ভোলা নদী এখন অনেকটাই ছোট হয়ে গেছে। নদীর পশ্চিমে পাড়ে বন আর পূর্বে বসতি-ফসলের মাঠ। মাঝেমধ্যে সুন্দরবন থেকে এখানে চল
লেখক প্রতিনিধি123K বার পড়া

সুন্দরবন লাগোয়া গ্রাম সোনাতলা। সেখানে গ্রাম আর বনের মধ্যে দূরত্ব বলতে মাত্র একটি নদী। একসময়ের প্রমত্ত সেই ভোলা নদী এখন অনেকটাই ছোট হয়ে গেছে। নদীর পশ্চিমে পাড়ে বন আর পূর্বে বসতি-ফসলের মাঠ। মাঝেমধ্যে সুন্দরবন থেকে এখানে চলে আসে বড় বড় অজগর, কুমিরসহ বিভিন্ন বন্য প্রাণী। তবে এক সপ্তাহ ধরে সেখানে দেখা দিয়েছে বাঘ–আতঙ্ক।
আজ সোমবার সকালে সোনাতলা গ্রামে শোনা গেল, মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে, ধানখেতে দেখা গেছে বাঘের পায়ের ছাপ। বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা মাইকিং করে এই তথ্য জানিয়ে সবাইকে সচেতন করে বলা হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকে সাবধানে থাকার আহ্বান জানানো হয়েছে।



