জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কাছ থেকে শিখেছে— ক্ষমতায় যাওয়ার আগে গণতন্ত্র, ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র। তারা এখন ফ্যাসিবাদের পথ ধরেই হাঁটছে।
আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে নামের পার্থক্য থাকলেও চরিত্র এক বলে মন্তব্য করেন পরওয়ার। তিনি বলেন, চাঁদাবাজি, খুন, দখলদারি যা আগে চলত, এখনো চলছে, নামটা শুধু বদলে গেছে।