National
বিএসসিপিএলসির নতুন এমডি তারঘীবুল ইসলাম
বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন তারঘীবুল ইসলাম। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (চালন
লেখক নিজস্ব প্রতিবেদক74K বার পড়া

বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসির (বিএসসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন তারঘীবুল ইসলাম। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (টেলিকম) ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা।
বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসি (বিএসসিপিএলসি) দেশের একমাত্র আন্তর্জাতিক সাবমেরিন কেব্ল অপারেটর। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক সাবমেরিন কেব্লের মাধ্যমে দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথ সরবরাহ করে থাকে।



