National
রেস্তোরাঁয় গোপনে তরুণ-তরুণীর ছবি তুলে ছড়ানোর অভিযোগে দুজন গ্রেপ্তার
সিলেট নগরের একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে অনলাইনে ছড়িয়ে অপপ্রচারের চালানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তারের পর আজ সোমবার তাঁদেরকে আদালতের মাধ
লেখক প্রতিনিধি107K বার পড়া

সিলেট নগরের একটি রেস্তোরাঁয় খেতে যাওয়া এক তরুণ ও তাঁর বান্ধবীর গোপনে ছবি তুলে অনলাইনে ছড়িয়ে অপপ্রচারের চালানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাঁদের গ্রেপ্তারের পর আজ সোমবার তাঁদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)। তাঁরা সিলেট নগরের জিন্দাবাহার এলাকার একটি রেস্তোরাঁর কর্মচারী। গতকাল রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সিলেট কোতোয়ালি থানা–পুলিশ।



