ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করার পর এক নারী ব্যবসায়ীকে গতকাল রোববার রাতে প্রথমে ঘেরাও করেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা। আজ সোমবার তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সাথী আক্তারের (৩০) বিউটি পারলার রয়েছে। নাম সাথী বিউটি পারলার। এই পারলার ভালুকা উপজেলার খাদিজা প্যালেস মার্কেটে অবস্থিত। তিনি স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে।