National
পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও সেতুর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত চেয়ে হাইকোর্টে রিট
পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীভাঙন রোধ এবং পদ্মা সেতু ও সেতুসংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট হয়েছে। পদ্মা নদীসংলগ্ন সংশ্লি
লেখক নিজস্ব প্রতিবেদক177K বার পড়া
পদ্মা নদী থেকে অবৈধ ও অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা, নদীভাঙন রোধ এবং পদ্মা সেতু ও সেতুসংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টে রিট হয়েছে। পদ্মা নদীসংলগ্ন সংশ্লিষ্ট এলাকায় প্রাথমিক কারিগরি পরিদর্শন পরিচালনার পাশাপাশি পদ্মা সেতু বা সেতুসংশ্লিষ্ট অবকাঠামো ঝুঁকিতে রয়েছে কি না, সে বিষয়ে প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।



