সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তিনি কারাগারে আছেন।
আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫–এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী এ আদেশ দেন।