National
বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে লাঞ্ছিত: আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর
সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তিনি
লেখক নিজস্ব প্রতিবেদক54K বার পড়া

সেনাবাহিনীর সাবেক মেজর আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তিনি কারাগারে আছেন।
আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে আজ সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫–এর বিচারক মো. সাদেকীন হাবীব বাপ্পী এ আদেশ দেন।



