দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা, অপপ্রচার-উসকানি বন্ধ এবং একপক্ষীয় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ চার দাবি জানিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
সাদ কান্ধলভীর অনুসারীদের অন্য দাবিগুলো হলো, অতি দ্রুত বিচার বিভাগীয় তদন্ত করে সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দানের ন্যায্য বণ্টন অবিলম্বে নিশ্চিত করা।
আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।