National
বিরোধের জেরে পারিবারিক কবরস্থানে ঠাঁই হলো না বৃদ্ধের, অন্য স্থানে দাফন
পূর্ববিরোধের জেরে চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক কবরস্থানে এক বৃদ্ধকে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত স্বজনেরা বাড়ির আঙিনায় তাঁকে দাফন করেছেন। গতকাল রোববার উপজেলার কুলশী গ্রামে এ ঘটনা ঘটে।
লেখক প্রতিনিধি107K বার পড়া

পূর্ববিরোধের জেরে চাঁদপুরের শাহরাস্তিতে পারিবারিক কবরস্থানে এক বৃদ্ধকে দাফন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত স্বজনেরা বাড়ির আঙিনায় তাঁকে দাফন করেছেন। গতকাল রোববার উপজেলার কুলশী গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে মারা যান নুরুল ইসলাম মিয়াজী (৮৫)। স্বজনেরা পারিবারিক কবরস্থানে তাঁকে দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন।
অভিযোগ উঠেছে, নুরুলের ভাতিজা সৌদি আরবপ্রবাসী মো. আলমের পরিবারের সদস্যরা দাফনে বাধা দেন। এ কারণে বাদ আসর নির্ধারিত সময়ে জানাজা ও দাফন সম্ভব হয়নি।



