National
ফেরিঘাটের র্যাম্প খুলে পানিতে, আতঙ্কে স্পিডবোট থেকে ঝাঁপ দিলেন যাত্রীরা
ঘাটে ভিড়ছিল ফেরি। তখনই পন্টুনের র্যাম্প (ওঠানামার ধাতব পথ) খুলে গিয়ে ধপাস করে পড়ে পানির ওপর। যেখানে র্যাম্পটি পড়ে এর পাশেই ২৫ জন যাত্রী নিয়ে অবস্থান করছিল স্পিডবোটটি। সেটি স্রোতের তোড়ে একটু কাত হয়ে উঠতেই আতঙ্কে পানিতে
লেখক প্রতিনিধি32K বার পড়া

ঘাটে ভিড়ছিল ফেরি। তখনই পন্টুনের র্যাম্প (ওঠানামার ধাতব পথ) খুলে গিয়ে ধপাস করে পড়ে পানির ওপর। যেখানে র্যাম্পটি পড়ে এর পাশেই ২৫ জন যাত্রী নিয়ে অবস্থান করছিল স্পিডবোটটি। সেটি স্রোতের তোড়ে একটু কাত হয়ে উঠতেই আতঙ্কে পানিতে ঝাঁপ দেন বেশ কজন যাত্রী।
আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সাঁতরে তীরে ওঠেন ওই যাত্রীরা। তবে র্যাম্প খুলে পড়ার কারণে নামতে না পেরে প্রায় তিন ঘণ্টা ফেরিতে আটকে ছিল ৯টি মোটরসাইকেলসহ ২৩টি যানবাহন।



