National
পাঁচ জেলা শহরে কত পুকুর, তালিকা চেয়েছেন হাইকোর্ট
পাঁচ জেলা শহরে অবৈধভাবে পুকুর ভরাট–দখল বন্ধে সাত সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি গঠনের নির্দেশ
লেখক নিজস্ব প্রতিবেদক100K বার পড়া

পাঁচ জেলা শহরে অবৈধভাবে পুকুর ভরাট–দখল বন্ধে সাত সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি গঠনের নির্দেশ
বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম জেলা শহরে রেকর্ড অনুসারে কতগুলো পুকুর রয়েছে, তার তালিকা দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের মধ্যে হলফনামা আকারে এই তথ্য দাখিল করতে পাঁচ জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার রুলসহ এ আদেশ দেন। একই সঙ্গে পাঁচ জেলা শহরে অবৈধভাবে পুকুর ভরাট ও দখল বন্ধে ১৫ দিনের মধ্যে সাত সদস্যবিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করতে বলা হয়েছে। পাঁচ জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রতিনিধি ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি থাকবে।



