National
ঘর থেকে তুলে নিয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, একজন গ্রেপ্তার
কিশোরগঞ্জের হাওর–অধ্যুষিত নিকলীতে ঘর থেকে তুলে নিয়ে ১০ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এক ব্যক্তিকে আটক করে নিকলী থানা–পুলিশ। ধর্ষণের অভিযোগ এনে শিশুটির মা আজ সোমবা
লেখক প্রতিনিধি107K বার পড়া

কিশোরগঞ্জের হাওর–অধ্যুষিত নিকলীতে ঘর থেকে তুলে নিয়ে ১০ বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এক ব্যক্তিকে আটক করে নিকলী থানা–পুলিশ। ধর্ষণের অভিযোগ এনে শিশুটির মা আজ সোমবার মামলা করলে তাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনার পরপরই আঙুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে পাঠানো হয়েছে।মো. ইশতিয়াক আহম্মেদ, ওসি, নিকলী থানা



