National
ছেলের মৃত্যুর খবরের ২০ মিনিট পর জানলেন, নাতনিও নেই
মুঠোফোনে প্রথমে খবর পান, সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে। ২০ মিনিট আবার ফোন করেন একজন। বলেন, তাঁর দেড় বছর বয়সী নাতনিও আর বেঁচে নেই। পরপর দুটি মৃত্যুসংবাদ শুনে বাক্রুদ্ধ হয়ে পড়েন আবদুস সাত্তার (৬৫)। ছেলে আর নাতনির জন্য
লেখক কাইছার হামিদ176K বার পড়া

মুঠোফোনে প্রথমে খবর পান, সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে। ২০ মিনিট আবার ফোন করেন একজন। বলেন, তাঁর দেড় বছর বয়সী নাতনিও আর বেঁচে নেই। পরপর দুটি মৃত্যুসংবাদ শুনে বাক্রুদ্ধ হয়ে পড়েন আবদুস সাত্তার (৬৫)। ছেলে আর নাতনির জন্য এখন তাঁর আহাজারি থামছেই না।
আবদুস সাত্তারের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদে। গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর ছেলে মো. দেলোয়ার (৩১) ও দেড় বছর বয়সী নাতনি ওয়াসিফা জান্নাতের। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন দেলোয়ারের স্ত্রী রেশমী আক্তার।



