National
কেরানীগঞ্জে প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুনে শ্রমিক নিহত, দগ্ধ ২
ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সাকিব হাসান (১৮)। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুই শ্রমিক। তাঁদের মধ্যে মানিক আহমেদের (৪০) শরীরের প্রায় পুরোটাই পুড়ে
লেখক প্রতিনিধি41K বার পড়া

ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম সাকিব হাসান (১৮)। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুই শ্রমিক। তাঁদের মধ্যে মানিক আহমেদের (৪০) শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। দগ্ধ অপর শ্রমিক হলেন রাকিব হোসেন (১৮)।
আজ সোমবার দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নারিকেলবাগ এলাকার শাহজাহান মজুমদারের আটতলা ভবনের আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।



